ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে মাদ্রাসায় রাতেও উড়ল জাতীয় পতাকা!

চাটমোহরে মাদ্রাসায় রাতেও উড়ল জাতীয় পতাকা!


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬


 চাটমোহরে মাদ্রাসায় রাতেও উড়ল জাতীয় পতাকা!
পাবনা: চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা মহিউল উলুম দাখিল মাদ্রাসায় মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতেও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গেছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরেই নিয়মনীতি ও শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এলাকাবাসীর দাবি, সর্বশেষ দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এছাড়া পাঠদানের মান নিয়েও নানা অসন্তোষ রয়েছে বলে জানা গেছে।

রাতেও জাতীয় পতাকা উত্তোলিত থাকার বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মো. মকবুল হোসেন মুকুল বলেন, “আমি বিকেল চারটা পাঁচ মিনিটের দিকে মাদ্রাসা থেকে বের হয়েছি। পরে যারা ছিল, পিয়ন বা কর্মচারীরা হয়তো পতাকা নামাতে ভুলে গেছে। অসচেতনতা বা ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, “এটা অপরাধ এবং মোটেও ঠিক হয়নি। নির্ধারিত সময়ের বাইরে পতাকা উত্তোলিত রাখা নিয়মের মধ্যে পড়ে না। এটি চরম গাফিলতি। বিষয়টি সত্য হলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, শুধু পতাকা ব্যবস্থাপনাই নয়, প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমও যথাযথভাবে তদারকি করা প্রয়োজন।

এন/আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৩০   ৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ
● অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের
● চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত



আর্কাইভ