ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬


তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ: তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গসংগঠনের ৫৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,মামলায় তারাকান্দা উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীকে

আসামি করা হয়েছে।এর মধ্যে গ্রেফতারকৃত আসামিরা হলেন— কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হোসেন আলী পশ্চিম ঢাকিরকান্দা এলাকার রিয়াজ আহম্মেদ এবং বিশকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক করিম হোসেন।
মামলার এজাহারে উল্লেখিত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শরিফ আহমেদ,শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি ও দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহ্বায়ক তফাজ্জল হোসেন রনো,তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক সাঈদ জয়,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান (মীম চৌধুরী), বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক রুমন সরকার,তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লিমন দেবনাথ,কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজাহারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাকের আহমেদ বাবুল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মাস্টারসহ আরও অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৩৪   ১০৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক রবিন গ্রেপ্তার
● দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
● ৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
● নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
● ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার



আর্কাইভ