![]()
পটুয়াখালী: বাউফলে ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির মোটরসাইকল বহর নিয়ে বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে ১২ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার রাত পৌনে ৯টার দিকে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সাম্প্রতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা অস্থিরতা সৃষ্টির লক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হঠাৎ ঝটিকা মিছিল করে এবং ওই মিছিলের ভিডিও ফুটজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। এতে সাধরন মাসুষর মাঝে আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়। নিষিদ্ধ ঘোষিত ওই ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্দোগে ৪০-৫০টি মাটরসাইকল নিয়ে একটি বিক্ষাভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয় দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছ পৌছালে ছাত্রলীগের রিপ্পি,ইমরান,ইমতিয়াজ, শাকিলসহ আরা ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় উপজেলার দাশপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহায়ক মাসুদ, দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দাশপাড়া ইউপি সদস্য মামুন , শ্রমিক দলর যুগ্ম আহায়ক কাওসার, এবং ছাত্রদলের সহ সভাপতি রাসলসহ অন্তত ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে ২০-২৫টি মাটরসাইকেল। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক বলে দলীয় সূত্র জানা গেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম বলেন, হামলার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫২ ৪ বার পঠিত | ● অপতৎপরতা ● আহত ● বাউফলে ছাত্রলীগ ● হামলা