ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঘুষ ও অনিয়মের অভিযোগে বদলি হওয়া কর্মচারী ফের কাউখালীতে পদায়ন, জনমনে ক্ষোভ

ঘুষ ও অনিয়মের অভিযোগে বদলি হওয়া কর্মচারী ফের কাউখালীতে পদায়ন, জনমনে ক্ষোভ


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬


ঘুষ ও অনিয়মের অভিযোগে বদলি হওয়া কর্মচারী ফের কাউখালীতে পদায়ন, জনমনে ক্ষোভ

পিরোজপুর: কাউখালীতে ঘুষ গ্রহণ, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে তদন্তের মুখে বদলি হওয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ রায়হান খানকে মাত্র ছয় মাসের ব্যবধানে পুনরায় একই উপজেলায় পদায়ন করায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়, ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগে তৎকালীন ইউএনও স্বজল মোল্লার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়। পরে তাকে ইন্দুরকানী উপজেলায় বদলি করা হলে তিনি ২০২৫ সালের ১৮ ডিসেম্বর সেখানে যোগদান করেন।
তবে অভিযোগ রয়েছে, বিভাগীয় কোনো ব্যবস্থা গ্রহণ না করেই তাকে পুনরায় কাউখালীতে পদায়নের আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ অস্বীকার করে রায়হান খান বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অভিযোগ করা হয়েছে এবং তিনি সম্পূর্ণ নির্দোষ।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, পূর্ববর্তী তদন্তে অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছিল এবং বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
এদিকে জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা সুভাষ চন্দ্র দেবনাথ বলেছেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বদলি আদেশ স্থগিতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:০২   ১৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ