![]()
পিরোজপুর: রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বুধবার (০১ জুলাই) সকালে পিরোজপুর শহরে বড় মসজিদ মোড় ও পুরাতন বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ ও রিক্সাচালক দিনমজুরদের মধ্যে শতাধিক ছাতা বিতরণ করা হয়।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন বলেন, তীব্র রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সাধারণ রিক্সাচালক দিনমজুরদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় শহরের বিভিন্ন স্থানের ট্রাফিক পুলিশ, দিনমজুর ও রিক্সাচালকদের মাঝে শতাধিক ছাতা বিতরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০২:৪৫ ২১ বার পঠিত | ● ছাতা ● ট্রাফিক ● পিরোজপুর ● পুলিশ ● বিতরন