ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে মাদক সেবন করায় তিন যুবককে কারাদণ্ড

কালীগঞ্জে মাদক সেবন করায় তিন যুবককে কারাদণ্ড


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬


কালীগঞ্জে মাদক সেবন করায় তিন যুবককে কারাদণ্ড

গাজীপুর: কালীগঞ্জে মাদক সেবন করার অপরাধে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সওয়ার লিমা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ওই তিন যুবককে কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মারফত আলীর ছেলে মো. সুজন (২৬), একই ইউনিয়নের ফুলদী গ্রামের মৃত আমির উদ্দিন পাঠানের ছেলে মো. সুজন পাঠান (৩৮) এবং তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামের মৃত চাঁন মিয়া কাজীর ছেলে সাইফুল ইসলাম কাজী(৪০)।
পাশাপাশি গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দশজন চালককে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় দশটি মামলায় ৫ হাজার ১শত টাকা চালকদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেল ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে এবং সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন অভিযান অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:৫৭   ৯৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ