![]()
ভোলা: চরফ্যাসনে জরিনা বেগম (২০) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর পরিবারের দাবী বিষপানে ওই গৃহবধু আত্মহত্যা করেছে । তবে ওই নারীর বাবার দাবী কি কারনে স্বামীর বাড়িতে আত্মহত্যা করেছে তার তার জানা নাই। পুলিশের ভাষ্য, গৃহবধুর মৃত্যু পর তার স্বামী ও শ্বশুর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ায় ওই নারী মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হওয়াতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে ভোলা মর্গে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার রাতে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৃহবধুর স্বামী শরীফের বাড়িতে বিষপান করে ওই নারী । পরে শ্বশুর ও স্বামী চরফ্যাসন হাসপাতাল নিয়ে আসেন। নিহত গৃহবধু ওই গ্রামের সিরাজ পাটোয়ারীর মেয়ে।
নিহতের বাবা সিরাজ পাটোয়ারী জানান, দুই বছর আগের একই গ্রামের শরীফের সাথে পরিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ে পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই ছিলো। হঠাৎ কিছুদিন যাবত তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। মেয়ে তাকে একবার মুঠোফোনে জানিয়ে ছিলেন। বৃহম্পতিবার রাতে কি কারনে মেয়ে বিষপান করছে তা আমার জানা নাই। পরে মেয়ে শ্বশুর ও জামাতা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। পরে তার মেয়ে মৃত্যু হলে তার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান।
গৃহবধুর স্বামীর প্রতিবেশীরা জানান, গৃহবধুর স্বামী পেশায় একজন জেলে হলেও সে খুবই দুষ্ট প্রকৃতির মানুষ ছিলো। প্রায় সময় স্বামী সাথে বিবাদ লেগেই থাকাতো । হতো সে কারনেই ওই নারী আত্মহত্যা করেছে। বা তাকে মেরে ফেলতেও পারে। হাসপাতাল থেকে গৃহবধু জরিনার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে ওই বাড়ি নারী-পুরষ সদস্যারা সবাই পালিয়ে যাওয়ায় তার মৃত্যুটা রহস্য জনক মনে হচ্ছে।
দুলারহাট থানার উপ-পরিদর্শক গোফরান সিকদার জানান, ওই নারীর মৃত্যুটা রহস্য জনক মনে হওয়ায় লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৮ ৩০ বার পঠিত | ● গৃহবধু ● চরফ্যাসন ● মৃত্যু ● রহস্যজনক