ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি

কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি


আহাম্মদ আলী, কালীগঞ্জ( গাজীপুর )
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


 কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি

গাজীপুর: সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেছেন, কল্যাণমুখী রাজনীতি করে যাবো। প্রতিহিংসার রাজনীতি করবো না। যে যার মতো দল করতে পারে। অন্য দল করলে তাঁর উপর অত্যাচার নির্যাতন করতে হবে কেন ? দল নিয়ে এতো বাড়াবাড়ি ভালো না। ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতাকর্মীদের ঘরে থাকতে দেয়নি। জেল-জুলুম ও মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে। তারা যেই প্রতিহিংসা রাজনীতি করেছে। আমরা তাদের পথে হাঁটবো না।

আমরা সবাইকে নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাবো। সমাজের ভালো মানুষদের মূল্যায়ন করতে হবে। আমরা মানুষের কাছে জবান দিয়েছি, তাদের আমানত রক্ষা করতে হবে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে জিআর চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় একেএম ফজলুল হক মিলন এমপি এসব কথা বলেন।

‘বিপর্যয়ে মানুষের পাশে, আমরা সর্বদা আপনার সাথে’-এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ২০ কেজি করে চাল ৩শত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারন সম্পাদক মো. সোলাইমান আলম, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, সাবেক চেয়ারম্যান এসএম জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শওকত আলী সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান প্রমুখ।
এরপর স্থানীয় এমপি মিলন জামালপুর, মোক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের নারী-পুরুষ ৯শত উপকারভোগীদের মাঝে ২০ কেজি করে জিআর চাল বিতরণ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪৬   ১১ বার পঠিত  |