ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন

পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন

ঠাকুরগাঁও: পীরগঞ্জে গ্রামীণ নারীদের অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এক উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২০৮ জন নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের এডিপি প্রকল্পের আওতায় এই সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণের এই উদ্যোগ নারীদের কেবল দক্ষতা বৃদ্ধি করবে না, বরং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এবং পারিবারিক জীবনমান উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করবে যদি এ সেলাই মেশিন যথাযথ কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী গড়ে তোলে । তবেই এটি তাদের দীর্ঘমেয়াদী আত্মকর্মসংস্থানের পথ প্রশস্ত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। এছাড়া উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল রহমান আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অনেকে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাহিদুর রহমান জাহিদ এমপি বলেন, “বর্তমান সরকার নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দিচ্ছে। এই সেলাই মেশিনগুলো শুধু একটি উপহার নয়, বরং কর্মসংস্থানের একটি বড় মাধ্যম। সঠিকভাবে এগুলো কাজে লাগিয়ে নারীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের এডিপি তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীদের এই সেলাই মেশিন বিতরণের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল।
সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করে উপকারভোগী সিমা আক্তার বলেন, “সেলাই মেশিন পেয়ে আমার খুব উপকার হলো। এখন ঘরে বসেই কাজ করে ছেলে-মেয়ের পড়াশোনার খরচ ও সংসারের হাল ধরতে পারব।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:৩৩   ৭০ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ