ঢাকা    সোমবার, ৬ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৫ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

কাঁঠালিয়ায় শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ জুলাই ২০২৬


কাঁঠালিয়ায় শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসার মুহামুদ আনোয়ার আযিমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাবেক সাধারন সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর। সভায় অন্যান্যর মধে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষা অফিসার মু. আনোয়ার আযিম, কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রী, প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম ও প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান পলাশ প্রমূখ।
এছাড়া এদিন উপজেলার মাদ্রাসার আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আযিমের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ট্রেনিং সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, অধ্যক্ষ মাওলানা মো. আ. রহমান, অধ্যক্ষ মাওলানা মো. ওবায়েদুল হক অদুদ ও সুপার মো. জাকির হোসেন প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৪   ৮ বার পঠিত  |