ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

কলমাকান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ৫ জুলাই ২০২৬


 কলমাকান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

নেত্রকোণা: কলমাকান্দা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, লেবুর চারা, বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষের চারা, রাসায়নিক সার ও জৈব সারসহ কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা। তিনি কৃষকদের সঠিকভাবে বিতরণকৃত উপকরণ ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কৃষি বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আধূনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৫৩   ১১৫ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফুলপুরে অসহায়-দুস্থদের শাড়ি-লুঙ্গি বিতরণ করল বিএনপি
● তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ
● ফুলপুরে কন্যাসন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি দশম শ্রেণির ছাত্রীর
● তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
● ফুলপুরে ২০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি বাবু গ্রেপ্তার



আর্কাইভ