ঢাকা    মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৬ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি:ফজলুল হক মিলন এমপি

পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি:ফজলুল হক মিলন এমপি


আহাম্মদ আলী, কালীগঞ্জ( গাজীপুর )
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


 পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি:ফজলুল হক মিলন এমপি

গাজীপুর: সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন বলেছেন, পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি। নারীরা তাদের কর্ম দক্ষতার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিয়ে কাজের মাধ্যমে আজ নারীরা স্বাবলম্বী হয়ে উঠেছেন। পল্লী উন্নয়ন সমৃদ্ধশালী না হলে দেশ সমৃদ্ধ হবে না। দেশের স্বার্থে কাজ করতে হবে। যারা কাজ করে আত্মনির্ভরশীল হতে পারবেন তাদেরকে ঋণ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা উৎপাদন কাজে ঋণ নিবে না তাদের ঋণ দেয়া থেকে বিরত থাকতে হবে।

পল্লী উন্নয়নে ঋণ দেয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই অত্যন্ত জরুরি। গতকাল সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপকারভোগীদের প্রশিক্ষণ,ঋণ প্রদান, চারাগাছ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ফজলুল হক মিলন এমপি এসব কথা বলেন।
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র চেয়ারম্যান নায়েবুর রহমান মাসুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান এসএম জয়নাল আবেদীন, কালব এর পরিচালক অনিল ডি কস্তা, সমবায়ী রহিমা বেগম প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমানসহ পল্লী উন্নয়নের মাঠকর্মী, সমবায়ী ও প্রশিক্ষণার্থীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:৫১   ২১ বার পঠিত  |