ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা • পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ • গোপালগঞ্জে মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ • টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু • বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা • ইসলামই ইহকাল ও পরকালের শান্তির একমাত্র পথ: চরমোনাই পীর • পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক • বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১ • কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আমতলীতে পল্লী উন্নয়ন দিবস উদযাপন


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


 আমতলীতে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বরগুনা: ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে র‌্যালি, আলোচনাসভা, গাছের চারা বিতরন ও স্বল্প সুদে ঋণ বিতরন কার্যক্রমের মধ্যে দিয়ে সোমবার আমতলী উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা, গাছের চারা ও ঋণ বিতরন ও উন্নয়ন ও অগ্রযাত্রার উপর প্রমান্য চিত্রি প্রদর্শন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবির আমতলী উপজেলা কর্মকর্তা মো. ফিরোজ আলম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল ইসলাম, ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, পৌরবিএনপির সভাপতি মো. কবির ফকির, বিআরডিবির চেয়ারম্যান মো. মাঈনুদ্দিন মামুন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বিআরডিবির উপকারভোগী সদস্য ফাতেমা বেগম, ক্ষুদ্র উদ্যোক্তা মো. সাঈদুর রহমান প্রমুখ। সভা শেষে উপকারভোগী সদস্যদের মধ্যে স্বল্প সুদে সাড়ে ৪লক্ষ টাকা ঋণ বিতরন করা হয়। উপকার ভোগী সদস্যদেও হাতে আনুষ্ঠানিক ভাবে ঋণ বিতরনের তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৫৬   ১২৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ইসলামই ইহকাল ও পরকালের শান্তির একমাত্র পথ: চরমোনাই পীর
● বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১
● আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক
● লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত
● প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ



আর্কাইভ