ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম
অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত হরিদাস সম্পর্কে কী জানা যাচ্ছে? আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা : জেনিফার ছবি দেখে চেনা যায় কে এই অভিনেত্রী? দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার কাঁঠালিয়ায় জমজ দুই ভাইয়ের কৃতিত্ব ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী ব্যাংকার আরিফুল হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন পিরোজপুরে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ মাদকসেবিদের গ্রেফতার আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সুজানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


 সুজানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

পাবনা: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে সুজানগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। সোমবার (০৬ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি), সুজানগরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ, কে, এম, সেলিম রেজা হাবিব। শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হোসেন।উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন সুজানগর থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার ওয়াসিম খান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, ইউসিসিএ লিমিটেডের সভাপতি ইয়াকুব আলী ও সদস্য ফরিদ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি এমপি সেলিম রেজা হাবিব বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই গ্রামীণ উন্নয়নে বিআরডিবির বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরে দিবসটি উপলক্ষে ১০০ জন উপকারভোগী সদস্যের মধ্যে মোট ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ১২ লাখ ৭৫ হাজার টাকার উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণের টাকা বিতরণ করা হয়।

ঋণ বিতরণের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সমিতি ও দলের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুজানগরে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপনের এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

পাবনার সুজানগরে সোমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণের টাকা বিতরণ করেন প্রধান অতিথি এমপি সেলিম রেজা হাবিব।
পাবনার সুজানগরে সোমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে এমপি সেলিম রেজা হাবিবের নেতৃত্বে র‌্যালি বের হয়

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৫৯   ৪৩ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক বাবু গ্রেফতার
রাজশাহীতে বেড়েছে পদ্মার পানি, বিপাকে মানুষ
চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে’:সারজিস আলম
নবীগঞ্জে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ, অবরুদ্ধ এক পরিবার



আর্কাইভ