ঢাকা    মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিরোনাম
নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন অবৈধ ট্রলিং বন্ধে উপকূলীয় জেলেদের সংবাদ সম্মেলন জেলের জালে ৮ কেজির ‘লম্বু পোয়া’ মাছ, বিক্রি হলো ৫০ হাজারে আমতলীতে শ্রমিকদল সভাপতিকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ আসামী গ্রেপ্তার পটুয়াখালী পায়রাসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি:ফজলুল হক মিলন এমপি আমতলীতে পল্লী উন্নয়ন দিবস উদযাপন সুজানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পুরস্কার বিতরন ও আলোচনা সভা জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম এমপি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পুরস্কার বিতরন ও আলোচনা সভা

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পুরস্কার বিতরন ও আলোচনা সভা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


 জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পুরস্কার বিতরন ও আলোচনা সভা

ঢাকা: উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, ঋণ,গাছের চারা,পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড দোহার শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি, ঋণ বিতরন,গাছের চারা,পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মাঈদুল ইসলামের সভাপতিত্বে ঋণ বিতরন,গাছের চারা,পুরস্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, ঢাকা-১,দোহার ও নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক।
নুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি উপজেলা পরিষদ হয়ে জয়পাড়া কলেজ মোড় হয়ে শেষ হয়। এ সময়ে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের ও উপস্থিতি অভিভাবকদের পানির বোতল ও জুস বিতরন করেন সাংসদ আবু আশফাক।পরবর্তীতে হ্রদ লাহরী হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবু আশফাক বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে পল্লী উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছে।এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন পল্লী উন্নয়নমূলক কর্মসূচি, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত প্রকল্প, নারীর ক্ষমতায়ন, যুব উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের নানা দিক তুলে ধরেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন।
বক্তারা পল্লী উন্নয়ন বোর্ডের সফল কার্যক্রম ও সুবিধাভোগীদের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময়ে উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।
এছাড়া উদ্যোক্তা ঋণ কর্মসূচির আওতায় বিভিন্ন ট্রেডে বিভিন্ন সদস্যদের মাঝে ১ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬ লাখ টাকার চেক তুলে দেন সাংসদ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:২০   ৩০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি:ফজলুল হক মিলন এমপি
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পুরস্কার বিতরন ও আলোচনা সভা
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম এমপি
সিংগাইরে ১০ মামলার আসামী দুর্ধর্ষ মুসা ডাকাত গ্রেফতার
কালীগঞ্জে মাদক বিরোধে মানববন্ধন ও গণবিক্ষোভ



আর্কাইভ