ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে জমির আইল কাটাকে কেন্দ্র বৃদ্ধেকে পিটিয়ে হত্যা

ফুলপুরে জমির আইল কাটাকে কেন্দ্র বৃদ্ধেকে পিটিয়ে হত্যা


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬


ফুলপুরে জমির আইল কাটাকে কেন্দ্র বৃদ্ধেকে পিটিয়ে হত্যাময়মনসিংহ: ফুলপুর উপজেলায় জমির আইল কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।এ ঘটনায় তাকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইউসুফ আলী (৭০) ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগে জানা যায়, ইউসুফ আলীর বসতবাড়ির পেছনে প্রতিবেশী ও আত্মীয় মোঃ সবুজ ও মিরাশ আলী,জমির আইল কাটছিলেন। এ নিয়ে ইউসুফ আলীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজের বাবা মিরাশ আলী পাশের ক্ষেত থেকে এসে ইউসুফ আলীকে বুকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান।

পরে পরিবারের সদস্যরা তাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে হাতে-পায়ে ও বুকে তেল মালিশ করেন।কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।পরিবারের দাবি,হামলার কারণেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ফুলপুর থানা পুলিশকে অবহিত করেন।সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন ঘটনাস্থল যান।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত মিরাশ আলীর বাড়িতে ভাঙচুর চালায় নিহতের স্বজনরা।এ সময় অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২০:০১   ৮০ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার



আর্কাইভ