ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম
ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ পটুয়াখালীতে তিন ঘন্টায় ১৩০ কিলোমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস অনিয়ম ও দুর্ণীতির আখড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তালতলীতে ডুবে যাওয়া ট্রলার থেকে জেলের লাশ উদ্ধার, এখন নিখোঁজ ১ জন ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬


 মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী: মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার নাঈদ (২৫)-এর স্ত্রী। নিহত মিলি চাঁদপুর জেলা খোরশেদ আলম এর মেয়ে বলে জানা যায়।

রবিবার,১২ জুলােই সকালে নিজ বাড়িতে মিলি আক্তার মায়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈদ। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:৩৮   ৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার
লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ
পটুয়াখালীতে তিন ঘন্টায় ১৩০ কিলোমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন
অনিয়ম ও দুর্ণীতির আখড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস
তালতলীতে ডুবে যাওয়া ট্রলার থেকে জেলের লাশ উদ্ধার, এখন নিখোঁজ ১ জন



আর্কাইভ