ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ পটুয়াখালীতে তিন ঘন্টায় ১৩০ কিলোমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস অনিয়ম ও দুর্ণীতির আখড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তালতলীতে ডুবে যাওয়া ট্রলার থেকে জেলের লাশ উদ্ধার, এখন নিখোঁজ ১ জন ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬


চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
‎পাবনা: চাটমোহর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার আত্রাই নদী, ছাওয়াাল দহ জলমহাল, কাঁটা গাঙ নদী, হান্ডিয়াল ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন নলুয়া বিল, নবীন ও চর নবীন এলাকায় মৎস্য ও জলজ প্রাণী সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটক করা হয়। পরে জনসম্মুখে এ সকল জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী।

এ সময় চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব, থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাটমোহর এর আয়োজনে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে উপজেলার বিভিন্ন নদী ও বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য কর্মকর্তা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪১:১৬   ৪ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে’:সারজিস আলম
নবীগঞ্জে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ, অবরুদ্ধ এক পরিবার
চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষিত, অভিযুক্ত গ্রেপ্তার
চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা



আর্কাইভ