![]()
পিরোজপুর: নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে সাইফুল ইসলাম আরিফ (২১) নামে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সংলগ্ন বাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজা সেবনের অপরাধে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১২ জুলাই ২০২৬) দুপুরে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নেছারাবাদ থানার এসআই পরিতোষ এবং সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাইফুল ইসলাম আরিফ (২১) উপজেলার পশ্চিম সোহাগদল এলাকার মোঃ শহিদুল ইসলাম এর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলাম আরিফকে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নেছারাবাদে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৩ ১০ বার পঠিত | ● কারাদণ্ড ● গাঁজা ● পিরোজপুর ● সেবন