ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৩১, অনুপস্থিতির হার ১৭.৭৭ভাগ

ভেড়ামারায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৩১, অনুপস্থিতির হার ১৭.৭৭ভাগ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬



ভেড়ামারায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৩১, অনুপস্থিতির হার ১৭.৭৭ভাগ
‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় সদ্য ঘোষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল এবং পরীক্ষার্থী উপস্থিতির চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

‎প্রকাশিত ফলাফল অনুযায়ী, উপজেলার মোট ১৩১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তবে এবারের পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীদের একটি বড় অংশ অনুপস্থিত ছিল বলে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

সূত্র মতে, ভেড়ামারা উপজেলা থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রাথমিক তালিকায় (ডিআরভুক্ত) মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৮০ জন। এর মধ্যে ছাত্র ৪১০ জন এবং ছাত্রী ৬৭০ জন। পরীক্ষার দিন চূড়ান্তভাবে অংশ নেয় ৮৮৮ জন পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৩৩৩ জন এবং ছাত্রী ৫৫৫ জন। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৮২.২২ শতাংশ। অন্যদিকে, বিভিন্ন কারণে পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯২ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১৭.৭৭ শতাংশ।

ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, উত্তীর্ণ ১৩১ জন বৃত্তিপাপ্ত শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) পেয়েছে ৫৫ জন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৬ জন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে আরও ৭৬ জন শিক্ষার্থী। যার মধ্যে সরকারি বিদ্যালয়ের ৬৩ জন এবং বেসরকারি প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

উপজেলার এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন, এই সাফল্য আগামী দিনে উপজেলার প্রাথমিক শিক্ষার মান আরও বৃদ্ধি করতে উদ্বুদ্ধ করবে।
এন/ আর‎

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৫   ১২০ বার পঠিত  |