ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক বাবু গ্রেফতার

সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক বাবু গ্রেফতার


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬


 সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক বাবু গ্রেফতার

পাবনা: সুজানগরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবুকে (৪৮) আটক করেছে পুলিশ। এ ঘটনার পর তাকে মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন তার অনুসারীরা। পরে রাতেই তাকে আদালতে পাঠানো হয়।সোমবার (১৩ জুলাই) সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার সন্ধ্যার দিকে উপজেলা গেটসংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটক শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চর মানিকদীর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, বিক্ষোভকারীদের সামনেই আটক যুবদল নেতার ডোপ টেস্ট করার উদ্যোগ নেয় পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা এতে অস্বীকৃতি জানান। পরে পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভকারীরা থানা এলাকা ছেড়ে চলে যান।

এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কড়া নিরাপত্তায় শফিউল আলম বাবুকে আদালতে পাঠানো হয়।এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, ‘আমরা নিজেরাই মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছি। কেউ যদি মাদকের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে আমরা পুলিশকে সহযোগিতা করব। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় যুবদল নেবে না।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘মাদক সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডোপ টেস্ট শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৭   ৬১ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত



আর্কাইভ