ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০পরিবার

মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০পরিবার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬


 মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০পরিবার

ফরিদপুর: মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামদিয়া গ্রামে কালভার্ট ভরাট করে দেওয়ার অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ ১৩ জুলাই সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় প্রবল বর্ষণের কারণে ওই এলাকায় হাঁটুপানি জমে থাকায় কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না। একই সঙ্গে সাধারণ পথচারী, কবরস্থানে আগত মানুষ এবং মসজিদের মুসল্লিরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী মধুখালী–বালিয়াকান্দী ও মধুখালী–কোড়কদী সংযোগ সড়কে আগে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল। পরে সেটি অপসারণ করে বালু দিয়ে ভরাট করে দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে বর্ষার পানি সড়ক ও আশপাশের এলাকায় জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় রামদিয়া গ্রামের নোয়াবাড়ি, ঘোষকান্দী মৌজার বাসিন্দা মোহাম্মাদ আবুল হাসেম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি ভরাট করা কালভার্ট পুনরুদ্ধার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এলাকাবাসীর দাবি, দ্রুত কালভার্টটি পুনরুদ্ধার করা না হলে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাবে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৭:২৫   ৫৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার



আর্কাইভ