ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ মাদকসেবিদের গ্রেফতার

পিরোজপুরে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ মাদকসেবিদের গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬


পিরোজপুরে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ মাদকসেবিদের গ্রেফতার

পিরোজপুর: নেছারাবাদে দুই মাদক ব্যবসায়ী ও তিন মাদকসেবিদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে মাদক আইনে মামলা দিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার কৃত আসামীরা হলেন স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মোঃ বাদলের ছেলে তানভীর আহম্মেদ (২৭) এবং ৮নং ওয়ার্ডের শর্ষীনা গ্রামের মোঃ ফরিদুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (৩০) এছাড়াও বলদিয়া ইউনিয়নের আদর্শ বয়া গ্রামের মোঃ ইকবালের ছেলে শাহেদ (২০), মোঃ বাদলের ছেলে মোঃ শাহজাদা (১৬) এবং মোঃ সোহাগ এর ছেলে মোঃ জাকারিয়া (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে ও মধ্যরাত পর্যন্ত উপজেলা বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে তানভীর আহমেদকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ও ৮নং ওয়ার্ডের শর্ষীনা গ্রাম থেকে মো. মিজানুর রহমানকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে এবং বলদিয়ার ইউনিয়নের আদর্শ বয়া গ্রাম থেকে শাহেদ, শাহজাদা, ও জাকারিয়াকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, মাদক কারবারি যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৪৩   ১৬ বার পঠিত  |