ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ব্যাংকার আরিফুল হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্যাংকার আরিফুল হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬


 ব্যাংকার আরিফুল হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া:  ঢাকা উত্তরা ব্যাংক গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ব্যাংকার্স ফোরামের উদ্যোগে গতকাল সোমবার (১৩/০৭) এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। আধুনিক সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচি পালন শেষে পথসভায় বক্তারা দ্রুত সুষ্ঠ বিচারের মাধ্যমে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
কৃষি ব্যাংক নবীনগর শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল নোমান এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক নবীনগর শাখার ব্যবস্থাপক আবু নোমান কাউসার, জনতা ব্যাংক ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, রূপালী ব্যাংক ব্যবস্থাপক আশিকুর রহমান, অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক আব্দুল জব্বার, আল আরাফাহ ব্যাংক ব্যবস্থাপক আলাউল হক, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সুমন উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য, গত ৬ জুলাই উত্তরা ব্যাংকের গোপীনাথপুর শাখায় টাকা প্রদানের দেরি হওয়ায় উত্তেজিত আলী নামের এক গ্রাহকের সাথে ব্যবস্থাপকের কথা কাটাকাটি হয়। তার জের ধরে ৭ জুলাই বিকেলে ওই ব্যাবস্থাপক ব্যাংক থেকে বাসায় ফেরার পথে আলী ও তার সহযোগীরা উপর্যুপরি ছুরিকাঘাত ও লাঠিপেটা করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২৫   ২৯০ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সুপারি পাড়তে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
হাতিয়ায় জামায়াত নেতার নিজ অর্থায়নে চলছে সড়ক সংস্কার কাজ



আর্কাইভ