ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী

ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


-ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটোয়াকান্দি গ্রামের শেষ সীমানা ও জুনিয়াদহ ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ দীর্ঘ দিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটির দুপাশের রেলিং ভেঙে যাওয়ায় এবং পলেস্তারা খসে রড বেরিয়ে আসায় এটি এখন এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৭-৮ বছর ধরে এই গুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কারহীন অবস্থায় পড়ে আছে।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের দুই পাশের নিরাপত্তা রেলিং অনেকাংশেই বিলীন হয়ে গেছে। ঢালাই উঠে গিয়ে ভেতরের মরিচা ধরা লোহার রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়ে আছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে প্রতিদিন এই পথে যাতায়াত করছে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াতের সময় চরম বিপাকে পড়তে হয়।

‎ব্রিজের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মো. রহমত আলী (৪৫) বলেন, খেয়াল করে দেখেন, ব্রিজের কোনো রেলিং নাই। রাতের অন্ধকারে এই ব্রিজ দিয়ে যাতায়াত করা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ভ্যান বা অটোরিকশা পার হওয়ার সময় সামান্য অসতর্কতায় নিচে পড়ে যাওয়ার ভয় থাকে। আমরা প্রতিনিয়ত মরণফাঁদ পার হচ্ছি।

‎কৃষিপণ্য পরিবহনে সমস্যার কথা জানিয়ে এলাকার আরেকজন ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, মাঠের ফসল হাটে নেওয়ার একমাত্র রাস্তা এইটা। কিন্তু ব্রিজের যে দশা, ভারী কোনো গাড়ি পার করা যায় না। যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে আছি আমরা।

‎এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক জানান, ব্রিজটির জরাজীর্ণ অবস্থার কথা আমরা জানি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে এলজিইডি (LGED) উপজেলা প্রকৌশলী কার্যালয়কে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই এটি পুনর্নির্মাণ বা সংস্কারের বরাদ্দ পাওয়া যাবে।

‎এলাকাবাসীর জোর দাবি, দুই ইউনিয়নের মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং সম্ভাব্য বড় কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত এই ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কার করা জরুরি। তারা এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১০:০৭   ৮৫ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ
ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ
ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা



আর্কাইভ