ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার

দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


 দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার
ঢাকা: দোহার উপজেলায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবারকে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেছে দোহার উপজেলা প্রশাসন। সোমবার দিনব্যাপি রাইপাড়া ইউনিয়ন ও নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিমচর ও নয়াবাড়ি ইউনিয়ন এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতায় আটকাপড়া পরিবারদের এ সহায়তা করা হয়।
এ সময় রাইপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মিস্ত্রিপাড়া পুকুরে ডুবে ৫ বছরের শিশু মারা যাওয়া শিশুর পরিবারকে ২৫ হাজার টাকা, নারিশা ইউনিয়নের পশ্চিমচর ও পৌরসভার দক্ষিণ জয়পাড়ায় পানি বন্দিদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
ইউএনও মাঈদুল ইসলাম বলেন, ভারী বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালি দিয়ে ড্রেন ভরাট করা হয়। এতে ড্রেন আটকে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে আমরা পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘরবন্ধী মানুষদেও মাঝে শুকনা খাবার বিতরণ করেছি। এছাড়া খুব শিগগিরি ড্রেন ব্যবস্থা চালু করা হবে। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, পৌরসভার প্রধান প্রকৌশলী মামুনুর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, রাইপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কুতুবউদ্দিন, উপ সহকারী প্রকৌশলী মো.আব্দুস সালাম, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য ও নারিশা ইউনিয়ন পরিষদ প্রশাসক মেহেদী হাসান, দোহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী সহ সরকারী কর্মকর্তাবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৫:১২   ৯৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের
● নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার
● সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি
● মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ
● নবাবগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,হামলায় আহত ৩



আর্কাইভ