ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, অচেতন ৩ জেলে

রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, অচেতন ৩ জেলে


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


 রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, অচেতন ৩ জেলে

পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলার রাবনাবাদ চ্যানেলে মাছ ধরার সময় বজ্রপাতে একটি ট্রলার থেকে নদীতে পড়ে এক মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বজ্রাঘাতে আহত হয়েছেন আরও তিন জেলে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া-সংলগ্ন গনির টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রুবেল হাওলাদার (৩৫) উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার বাসিন্দা। তিনি আবুল কালাম হাওলাদারের ছেলে। রুবেল ট্রলারটির মালিক ও মাঝি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার জেলেকে নিয়ে রাবনাবাদ চ্যানেলে মাছ ধরছিলেন রুবেল হাওলাদার। এ সময় বজ্রপাত হলে তিনি ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
একই ঘটনায় ট্রলারে থাকা শাহাদাত মৃধা, রাজিব সরদার ও নাসির ভূঁইয়া বজ্রাঘাতে আহত হন। বজ্রপাতের তীব্রতায় তাঁরা কিছু সময় ট্রলারের ওপর অচেতন অবস্থায় ছিলেন। পরে আশপাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর থেকে স্থানীয় জেলেরা নিখোঁজ রুবেল হাওলাদারকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর বলেন, বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে একজন মাঝি নিখোঁজ হয়েছেন এবং তিনজন জেলে আহত হয়েছেন। নিখোঁজ মাঝিকে উদ্ধারের চেষ্টা চলছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ খায়রুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩৭   ৮৬ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ