ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে যুবদল নেতা বাবুর কারাদণ্ড

সুজানগরে যুবদল নেতা বাবুর কারাদণ্ড


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


 সুজানগরে যুবদল নেতা বাবুর কারাদণ্ড

পাবনা: সুজানগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে প্রমাণিত হওয়ায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবুকে (৪৮) এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো সাতদিনের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

পাবনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সোমবার এ রায় প্রদানের পরপরই ওই যুবদল নেতাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টতার আটক এর আগে গত রোববার সন্ধ্যায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে যুবদল নেতা বাবুকে আটক করে পুলিশ। এর পরপরই ডায়াগনষ্টিক সেন্টার পুলিশ হাসপাতাল পাবনায় তার ডোপ টেস্ট করানো হয়। শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চর মানিকদীর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ বলেন, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:১৮   ৯৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয়
● পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা
● ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু
● রাজশাহীতে ১.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, পালিয়েছেন সহযোগী
● রাজশাহীতে কারাবন্দি বিএনপি নেতার পরিবারকে সহায়তা দিলেন সিটি প্রশাসক



আর্কাইভ