ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পুকুরে ভাসছিলো শিশু আদনানের মরদেহ

পুকুরে ভাসছিলো শিশু আদনানের মরদেহ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


পুকুরে ভাসছিলো শিশু আদনানের মরদেহ

ভোলা: লালমোহনে নানা বাড়িতে বেড়াতে এসে আদনান নামের দুই বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পৌরসভার ১১ নং ওয়ার্ডের বকসি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আদনান উপজেলার চরভূতা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফরাজীর বাড়ির অপু ফরাজির ছেলে।

শিশুর মামা রাকিব বকসি জানান, মঙ্গলবার দুপুরের বাড়ির উঠোনে খেলতে ছিলো আদনান। হঠাৎ তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুজি শুরু করলে বাড়ির পুকুরে শিশু আদনানকে ভাসতে দেখে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভিাগে নিয়ে আসি। জরুরী বিভাগের ডাক্তার আদনানের শারীরিক অবস্থা পর্য়বেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করে।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানা অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:০৬   ৫৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ