ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
বরিশাল: আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৬ নং আসামীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামি শাহাদাৎ হোসেন রানাকে মঙ্গলবার রাতে ঢাকার হাজারীবাগ থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া একইদিন উপজেলার ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে সৃজন মজুমদার নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে। তাদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকার হাজারীবাগে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি পুলিশের টিম তাকে ডিবির হেফাজত থেকে গ্রহণ করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে। এই মামলায় সৃজন মজুমদারকে ফুল্লশ্রী গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ডিবি পুলিশের সহযোগিতায় মামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়ায থানায় আনার পর আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত এই মামলায় এজাহারভুক্ত ২৭ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৮:২০ ৩ বার পঠিত | ● আগৈলঝাড়া ● গ্রেফতার ● থানায় ● হামলা