ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি • সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মাদক ও মোটরবাইকসহ আটক৫

লালমোহনে মাদক ও মোটরবাইকসহ আটক৫


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬


লালমোহনে মাদক ও মোটরবাইকসহ আটক৫ভোলা: লালমোহন উপজেলায় ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনব- ওই এলাকার মো. হারুন মেলকারের ছেলে মো. মনির হোসেন (২৮), মো. রবিউল ইসলাম (১৯), রবিন মেলকারের ছেলে আল-আমিন (২৫), আলমগীর হাওলাদারের ছেলে মো. হাসান (২৪) এবং নূর ইসলামের ছেলে মো. রাকিব (২৬)।

জানা গেছে, বুধবার বিকেলে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে স্থানীয় একটি ভাড়া বাসা থেকে মো. মনির হোসেন, মো. রবিউল ইসলাম, মো. আল-আমিন, মো. হাসান এবং রাকিবকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশী চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, দুই বোতল ফেন্সিডিল, ২৫০ গ্রাম গাঁজা ও একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নেয়া হয়। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আদালতে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪১   ৯৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
● কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায়
● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা



আর্কাইভ