![]()
ময়মনসিংহ: ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে সাপের কামড়ে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।নিহত হাফেজ আবদুল কাদের জিলানী স্থানীয় একটি মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক ছিলেন।তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার (১৫ জুলাই) মাগরিবের নামাজ আদায়ের পর তিনি নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। পরে এশার আজানের সময় ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতেই সেখানে থাকা একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৩০:২৪ ২৮ বার পঠিত | ● ইমাম ● কামড় ● ফুলপুর ● মৃত্যু ● সাপ