ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভেড়ামারায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬


ভেড়ামারায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস-এর চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. আশিক বাহার এবং ভেড়ামারা থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। তাঁদের এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। নতুন বাংলাদেশ গঠনে এবং মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎সভায় জুলাই বিপ্লবে আহত ও অংশগ্রহণকারী বীর যোদ্ধারা তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম, উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, পৌর বিএনপির সভাপতি কমান্ডার আবু দাউদ এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।

এছাড়াও সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৩২:৫৭   ৮৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ
ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ
ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা



আর্কাইভ