![]()
পাবনা: চাটমোহরে পানিতে ডুবে ইয়াসমিন খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামে নানা মতি মন্ডলের বাড়িতে বসবাস করতো। (বাবার নাম জানা সম্ভব হয়নি)।
জানা গেছে, বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদের কারণে ছোটবেলা থেকেই বনগ্রাম চকপাড়া গ্রামে নানা মতি মন্ডলের বাড়িতে বসবাস করত ইয়াসমিন। বিকেলে বাড়ির পাশে পুকুরে সমবয়সীদের সাথে গোসল করতে যায় শিশুটি।
গোসল শেষে অন্যরা বাড়ি ফিরলেও ফেরেনি ইয়াসমিন। একপর্যায়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পুকুরে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন পরিবারের লোকজন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৬ ১৪ বার পঠিত | ● চাটমোহর ● ডুবে শিশুর ● পানি ● মৃত্যু