![]()
ভোলা: লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়ার পাঙ্গাশিয়া গ্রামের দেওয়ান বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী মো. হিমেল (১৩) দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৩ মে ২০২৫ তারিখ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক, উদ্বেগ ও উৎকণ্ঠা।
পরিবারের সদস্যরা জানান, হিমেল মানসিকভাবে কিছুটা অসুস্থ। নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিরুপায় হয়ে তার মা তানিয়া লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং: ১২৩, তারিখ: ০৩ জুলাই ২০২৫।
হিমেলের মা ও নানু কান্নাজড়িত কণ্ঠে সকলের কাছে তাদের সন্তানকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন। তারা বলেন, “যদি কোনো সহৃদয় ব্যক্তি হিমেলের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখতে পান, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সঙ্গে এই মোবাইল নম্বরেন-০১৭৩৩৫২৪৬৬১. অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।”
পরিবারের একটাই আকুতি—প্রিয় সন্তান হিমেল যেন দ্রুত নিরাপদে পরিবারের কাছে ফিরে আসে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৮:৪১ ৯ বার পঠিত | ● ছাত্র ● নিখোঁজ ● মাদ্রাসা ● লালমোহন