ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে খালে পড়ে শারীরিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু

নবীগঞ্জে খালে পড়ে শারীরিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


নবীগঞ্জে খালে পড়ে শারীরিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু
হবিগঞ্জ: নবীগঞ্জে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে খালে পড়ে জুয়েল মিয়া (২১) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে পৌর এলাকার কানাইপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত জুয়েল মিয়া কানাইপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধকতার শিকার ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমানোর প্রস্তুতি নেন জুয়েল। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘর থেকে বের হন। অন্ধকারের কারণে বাড়ির পাশে থাকা খালে পা পিছলে তিনি পানিতে পড়ে যান। শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর পানি থেকে উঠতে পারেননি। পরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পরিবারের লোকজন জুয়েলকে খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে খালের পানিতে তার নিথর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করেন।
নিহতের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জুয়েলের অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে মাতম। কানাইপুর গ্রামের শোকসন্তপ্ত মানুষের ভিড় জমেছে তাদের বাড়িতে। তার বাবা এখলাছ মিয়াসহ স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহতের স্বজনরা জানান, জুয়েল দীর্ঘ সময় ধরে শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিলেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:৩৬   ১০২ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার



আর্কাইভ