ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » মোহনপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহনপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


মোহনপুরে  গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী: মোহনপুর থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ মো. মুকুল ওরফে কালু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।
​বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী নওগাঁ মহাসড়কে ওত পেতে থাকে। গভীর রাতে সন্দেহভাজন তল্লাশির একপর্যায়ে ৩১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মুকুলকে। তবে এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় মো. রাজু মিয়া (২০) নামের এক ট্রাক চালক, যে এই মাদক চালানের অন্যতম সহযোগী।

​গ্রেফতারকৃত আসামি মো. মুকুল ওরফে কালু (৪০), পিতা- মৃত কিতাব আলী, মাতা- মোসাঃ কফিজান বেগম। সে রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশৈল গ্রামের বাসিন্দা।​পলাতক আসামি: মো. রাজু মিয়া (২০), পেশায় একজন ট্রাক চালক।
​দীর্ঘদিন ধরে মাদক চক্রে জড়িত ।
​র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুকুল স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কেনাবেচা ও সরবরাহ করে আসছিল।
​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে র‍্যাবের এই ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

​গ্রেফতারকৃত মুকুল ও পলাতক রাজুর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ২২:৪২:২৭   ৬২ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত



আর্কাইভ