ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম
বাউফলে প্রধানমন্ত্রীর ছবির ওপর অশালীন মন্তব্য লেখায় স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক সম্ভাবনাময় হতে পারে: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়নে ধানাইপানাই মানবো না: বিরোধীদলীয় নেতা কালীগঞ্জে আইশিন ফুডস কোম্পানিকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সুজানগর উপজেলা জামায়াতের আমীর হেসাব উদ্দিনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকদের মাসিক সভা দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ সাবেক সংসদ সদস্যর বাড়ির মালামাল চুরি, একদিন পর উদ্ধার করলেন পুলিশ নাজিরগঞ্জে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানো কাজের উদ্বোধন করলেন এমপি সেলিম রেজা হাবিব


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিশ্বকাপ ফাইনাল ঘিরে কাউখালীতে ফুটবল উৎসবের আমেজ, আর্জেন্টিনা-স্পেন সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে

বিশ্বকাপ ফাইনাল ঘিরে কাউখালীতে ফুটবল উৎসবের আমেজ, আর্জেন্টিনা-স্পেন সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬


 বিশ্বকাপ ফাইনাল ঘিরে কাউখালীতে ফুটবল উৎসবের আমেজ, আর্জেন্টিনা-স্পেন সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে

পিরোজপুর: ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালী উপজেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সর্বত্র ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও উত্তেজনা। বিভিন্ন মোড়, ক্লাব, পাড়া ও মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পাশাপাশি চলছে পিকনিক, বারবিকিউ ও খাওয়া-দাওয়ার প্রস্তুতি।
এবারের বিশ্বকাপ ফাইনালকে ঘিরে কাউখালীতে তৈরি হয়েছে ভিন্নমাত্রার আবহ। দীর্ঘদিনের অনেক ব্রাজিল সমর্থক এবার স্পেনের পক্ষে অবস্থান নেওয়ায় আর্জেন্টিনা ও স্পেন সমর্থকদের মধ্যে উৎসবমুখর প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। বয়োবৃদ্ধ থেকে শুরু করে নারী, পুরুষ, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা নিজ নিজ প্রিয় দলের জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে ফাইনাল ম্যাচ উপভোগের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
কাউখালীর ঐতিহ্যবাহী প্রগতি ক্লাব বিশ্বকাপের প্রতিটি ম্যাচের মতো ফাইনাল ম্যাচও বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে। ফাইনাল উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। এছাড়াও উত্তর বাজার, উদয়ন ক্লাব, রেনেসাঁ ক্লাব, আমরা কমল ক্লাব, কলেজপাড়া, চিড়াপাড়া, কুমিয়ান, কেউন্দিয়া, হোগলা, বেতকা, জয়কুল, দক্ষিণ বাজার, জাগরণী ক্লাবসহ উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় স্থানীয় বাসিন্দারা নিজস্ব অর্থায়নে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন। অনেক স্থানে দর্শকদের জন্য খাবার ও আপ্যায়নের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, “ফলাফল যাই হোক না কেন, বিশ্বকাপের ফাইনাল আমরা সবাই মিলেমিশে আনন্দের পরিবেশে উপভোগ করতে চাই। প্রিয় দলের জয় উদযাপনের পাশাপাশি সুন্দর ও উপভোগ্য ফুটবলই আমাদের মূল আকর্ষণ।
স্থানীয় ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপ ফাইনাল শুধু একটি খেলা নয়, এটি এখন মিলনমেলায় পরিণত হয়েছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা একসঙ্গে খেলা উপভোগ করতে প্রস্তুত। সামাজিক সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির এমন চিত্র কাউখালীতে প্রতি বিশ্বকাপেই দেখা গেলেও এবার আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল লড়াইকে ঘিরে উন্মাদনা যেন আরও কয়েকগুণ বেড়েছে।
সবমিলিয়ে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে কাউখালী এখন এক টুকরো ফুটবল উৎসবে পরিণত হয়েছে। খেলা শুরুর ক্ষণগণনায় প্রহর গুনছেন হাজারো ফুটবলপ্রেমী। এখন দেখার বিষয়—শেষ হাসি হাসবে আর্জেন্টিনা, নাকি স্পেন?

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৮   ১২ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


বাউফলে প্রধানমন্ত্রীর ছবির ওপর অশালীন মন্তব্য লেখায় স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ
কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকদের মাসিক সভা
দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা
কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ
মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু



আর্কাইভ