ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই: মোতাহার তালুকদার

জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই: মোতাহার তালুকদার


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬


 জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই: মোতাহার তালুকদার

ময়মনসিংহ: পদ-পদবি একদিন থাকবে না,কিন্তু মানুষের ভালোবাসা ও দোয়াই চিরদিন বেঁচে থাকবে।আমি আমৃত্যু ফুলপুর-তারাকান্দার মানুষের সেবা করে যেতে চাই।

মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার জীবনের সবচেয়ে বড় অঙ্গীকার।”এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

রোববার ১৯ জুলাই দিনব্যাপী ফুলপুর ও তারাকান্দা উপজেলার শিক্ষা,উন্নয়ন,সামাজিক ও স্মরণমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জনসেবার প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দিনের শুরুতে তিনি উপজেলার রহিমগঞ্জের ফরাজী মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।পরে নেতাকর্মীদের সাথে নিয়ে আমুয়াকান্দায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এরপর মেরীগাই উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তারাকান্দার জমিরিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

এছাড়া ফুলপুর পৌরসভা পরিষদে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী,বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মোতাহার হোসেন তালুকদার বলেন ফুলপুর-তারাকান্দার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে,তাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে এবং এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমৃত্যু কাজ করে যেতে চাই।

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি,আর সেই ভালোবাসার ঋণ শোধের চেষ্টা করেই জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৯   ৩৯ বার পঠিত  |