ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুর-তারাকান্দী আন্ত: জেলা মহাসড়কে ভাঙ্গন,যান চলাচল বন্ধ

ভূঞাপুর-তারাকান্দী আন্ত: জেলা মহাসড়কে ভাঙ্গন,যান চলাচল বন্ধ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬


 ভূঞাপুর-তারাকান্দী আন্ত: জেলা মহাসড়কে ভাঙ্গন,যান চলাচল বন্ধ

টাঙ্গাইল: ভূঞাপুর - তারাকান্দি আন্ত: জেলা মহাসড়কে নলিন বাজারের উত্তর পাশে যমুনা নদীর তীরবর্তী সড়কে ভাঙ্গন দেখা দেয়ায়, যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ভূঞাপুর - তারাকান্দি আন্ত: জেলা মহাসড়কে নলিন বাজারের উত্তরে শাখারিয়া নামক স্থানে যমুনা নদীর তীরবর্তী সড়কে ইতোপূর্বে ২ বার ভাঙ্গন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সেখানে আবারো ভাঙন শুরু হয়।

ফলে ভূঞাপুর - তারাকান্দি আন্ত:জেলা মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা বালুর বস্তা, গাছের গুঁড়ি, ডাল ও ড্রামের টিন দিয়ে মেরামত করছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৩:০৬   ২১ বার পঠিত  |