ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬


লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ভোলা: লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে স্ত্রীর সঙ্গে অভিমান ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে আকবর (৩৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার হানিফ মিয়ার ছেলে।

রোববার ( ১৯ জুলাই ) বিকেলে নিজ বাড়ির ঘরের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

নিহতের বড় ভাই মাহবুব জানান, আকবর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও তেমন কোনো উপকার পাচ্ছিলেন না। ঘটনার দিনও তিনি ব্যথার কথা বলছিলেন। তার স্ত্রী কুলসুম (২৮) তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের আড়ার সাথে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও তিনি আর বেঁচে ছিলেন না।

প্রতিবেশী সুমন বলেন, আকবর কেন এমন করল, বুঝে উঠতে পারছি না। অভাব-অনটন আর অসুস্থতায় মানুষ অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে। তবে এভাবে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং এ নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান থেকেই আকবর আত্মহত্যার পথ বেছে নেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, স্ত্রীর সাথে মলোমালিন্য হওয়ায় এবং স্ত্রীকে বাসায় এসে না পাওয়ায় অভিমানে আত্নহত্যা করে আকবর। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য ভোলায় প্রেরণ করা হবে। এ ঘটনায় থানা অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৮:৫৮   ৭৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ