ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে বিনামূল্যে ১ হাজার ৪০০ গাছের চারা বিতরণ

ভূঞাপুরে বিনামূল্যে ১ হাজার ৪০০ গাছের চারা বিতরণ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬


 ভূঞাপুরে বিনামূল্যে ১ হাজার ৪০০ গাছের চারা বিতরণ

টাঙ্গাইল: ভূঞাপুরে সোমবার (২০ জুলাই) বিনামূল্যে ১ হাজার ৪০০ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু।

২০২৫-২৬ অর্থ বছরে খরিপ ২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ১ হাজার ৪শ কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আম গাছের চারা ৭৮০টি, জলপাই ১৩০টি, জাম ৪৯ টি চারা এবং জৈব সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু চারা বিতরণ উদ্বোধন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সম্পাদক লুৎফর রহমান গিয়াস, সিনিয়র সহ- সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা কামাল হোসেন খান, সাজ্জাত হোসেন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৬:০৬   ৪১ বার পঠিত  |