ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদে যাচাই-বাছাই কার্যক্রম শুরু

কাউখালীতে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদে যাচাই-বাছাই কার্যক্রম শুরু


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬


-

পিরোজপুর: কাউখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরের বিদ্যমান নিবন্ধিত জেলেদের তালিকা বাছাই ও হালনাগাদের লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার কাউখালী সদর, চিরাপাড়া-পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নে পৃথকভাবে এ কার্যক্রম ও সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই ও হালনাগাদ বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। এ সময় স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রকৃত জেলেদের তালিকা প্রণয়নের মাধ্যমে সরকারি বিভিন্ন সহায়তা, ভিজিএফ খাদ্য সহায়তা, বিকল্প কর্মসংস্থান ও মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এজন্য নিবন্ধিত জেলেদের তথ্য যাচাই করে হালনাগাদ করা হচ্ছে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত না হন এবং প্রকৃত জেলেরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার নিবন্ধিত জেলেদের তালিকা যাচাই-বাছাই ও হালনাগাদ করা হচ্ছে। প্রকৃত মৎস্যজীবীদের সঠিক তথ্য সংরক্ষণ করা আমাদের মূল লক্ষ্য। এতে সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত জেলেদের কাছে পৌঁছানো নিশ্চিত হবে এবং মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রমও আরও কার্যকর হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,জেলে নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকাভুক্ত হতে না পারে এবং প্রকৃত জেলেরা যেন তাদের ন্যায্য অধিকার পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে যাচাই-বাছাই সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৯:১৮   ৪৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ