ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সাবেক সংসদ সদস্যর বাড়ির মালামাল চুরি, একদিন পর উদ্ধার করলেন পুলিশ

সাবেক সংসদ সদস্যর বাড়ির মালামাল চুরি, একদিন পর উদ্ধার করলেন পুলিশ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬


সাবেক সংসদ সদস্যর বাড়ির মালামাল চুরি, একদিন পর উদ্ধার করলেন পুলিশ
ফরিদপুর-১ আসন: সাবেক সংসদ সদস্য প্রায়ত মনজুর হোসেনের বাড়ির চুরি হয়ে যাওয়ার একদিন পর মালামালসহ তিন চোরকে আটক করেছে পুলিশ।
গত ১৮ জুলাই শনিবার দিবাগত রাতে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে সংসদ সদস্যর বাড়িতে চুরির ঘটনা ঘটে।
চোরেরা দুইটি এসি, একটি ওভেন ও একটি পানির মটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনার রোববার বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ শেখ বাদী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ প্রদান করেন।
ঘটনার সাথে জড়িত আলফাডাঙ্গা সদরের কুসুমদী গ্রামের হাফিজুর মোল্যার ছেলে আলাউদ্দিন (২৪), একই গ্রামের কামাল শিকদারের ছেলে লিজন শিকদার (১৮) ও তাহের মুন্সীর ছেলে ইউসুফ মুন্সীকে মালামালসহ নিজ বাড়ি থেকে আটক করেন আলফাডাঙ্গা থানা পুলিশ।
লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পানাইল গ্রামে সাবেক সংসদ সদস্য মনজুর হোসেনের বাড়ি থেকে শনিবার গভির রাতে চোরেরা বাড়ির ছাদের চিলেকোঠার দরজা কেটে ঘরের মধ্যে প্রবেষ করে দুটি এসি, একটি ওভেন ও একটি পানির মটর চুরি করে নিয়ে যায় । সংসদ সদস্যর পরিবারের সদস্যরা তখন ঢাকায় অবস্থান করছিলেন।
এ ঘটনায় পরদিন বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ শেখ বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
চোর সনাক্ত ও মালামাল উদ্ধার করতে মাঠে নামে পুলিশ। সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আজম খানের দিন-নির্দেশনায় আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমানের তত্ববধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিনের সার্বিক সহায়তায় থানার এস আই সুমিত মজুমদারের সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে আলফাডাঙ্গা সদরের কুসুমদী গ্রামের হাফিজুর মোল্যার ছেলে আলাউদ্দিন (২৪), একই গ্রামের কামাল শিকদারের ছেলে লিজন শিকদার ( ১৮) ও তাহের মুন্সীর ছেলে ইউসুফ মুন্সীকে মালামালসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, সাবেক সংসদ সদস্যর বাড়ির চুরির ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত তিন অপরাধীকে মালামালসহ আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে

এন/ আর।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫৬   ১৭ বার পঠিত  |