ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬


 কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ঝালকাঠি: দেশের সকল উপজেলার একটি করে ব্লক (৩টি ওয়ার্ডে) কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬নম্বর আওরাবুনিয়া ইউনিয়নের একটি ব্লকে চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কার্যক্রম। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামি ৮ আগষ্ট পর্যন্ত।
সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি অফিসারগণ ওই ব্লকের কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ ও ডিজিটাল এন্টি করছেন।
উপসহকারি কৃষি অফিসার অদিতি রানী জানান, তথ্যে কৃষক/কৃষানী তার স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের মুলকপি ও নিবন্ধিত মোবাইল নম্বর এবং জমির মালিকানা কাগজপত্র যাচাই করে এন্টি করা হচ্ছে।
ওই ব্লকের উপসহকারি কৃষি অফিসার মো.আমিরুল ইসলাম জানান, কার্ডধারীরা সরাসরি আর্থিক প্রণোদনা, ন্যায্যমুল্যে সার ও বীজ, সহজ শর্তে কৃষি ঋণ এবং ডিজিটাল কৃষি পরামর্শ পাবেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম জানান, সারা দেশের ন্যায় কৃষক স্মার্টকার্ড বাস্তবায়নের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামি ৮ আগষ্ট পর্যন্ত। শুধুমাত্র যারা কৃষির সাথে জড়িত তারাই এ কার্যক্রমের আওতায় আসবেন। খানা প্রতি একটি করে কার্ড পাবেন। কৃষি বিষয়ক সঠিক তথ্য দিয়ে, কৃষি অধিদপ্তরকে সহায়তা কামনা করেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:২৪   ৭৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ