ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা

দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬


 -

পটুয়াখালী: দশমিনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘নৌযান শুমারি-২০২৬’ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নে ৪ জন, দশমিনা সদর ইউনিয়নে ৬ জন, রণগোপালদী ইউনিয়নে ৫ জন এবং চরবোরহান ইউনিয়নে ৩ জনসহ মোট ১৮ জন তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য ৪৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩৪ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে ১৮ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন, নৌযান শুমারি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহামুদ হাসান মৃধা, কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল হক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নিজামুল হক এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এ. আরিফুর রহমান।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও নৌযান শুমারি কমিটির সদস্য সচিব মোঃ মনিরুল হক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এতে চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:০৫   ১০০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ