ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে প্রধানমন্ত্রীর ছবির ওপর অশালীন মন্তব্য লেখায় স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ

বাউফলে প্রধানমন্ত্রীর ছবির ওপর অশালীন মন্তব্য লেখায় স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬


 বাউফলে প্রধানমন্ত্রীর ছবির ওপর অশালীন মন্তব্য লেখায় স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ

পটুয়াখালী: বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের খেয়াঘাট এলকার যাত্রী ছাউনির দেয়ালের সাথে সাটানো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান ও সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের ছবির উপর অশালীন ভাষায় নানা মন্তব্য লেখার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি আজ সোমবার সকালে স্থানীয় দোকানী মোজাম্মেল খানের নজরে আসলে স্থানীয় জনগনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের ধারনা গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটাতে পারে।
চন্দ্রদীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, সাবেক ছাত্রদল নেতা সোহেল বিষয়টি আমাকে অবহিত করার পরে আমি ঘটনাস্থলে গিয়ে ছবির উপর নানা ধরনের অশালীন কথা লেখা দেখতে পাই।
এ ঘটনায় আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই লেখা যাহারা লিখেছে তারা স্বৈরাচারের দোসর। এ ঘটনার সাথে জড়িতদের শাশ্তি দাবি করছি। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম বলেন, যাদের ছবির উপর কুরুচিপূর্ন মন্তব্য করে লিখেছে, দেশ গঠনে তাদের প্রত্যেকের অবদান রয়েছে। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপরাধীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।
এ ব্যাপারে বউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩০:০৭   ৮২ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ