ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মাদকসহ যুবক গ্রেফতার,মোটরসাইকেল জব্দ

ভেড়ামারায় মাদকসহ যুবক গ্রেফতার,মোটরসাইকেল জব্দ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


ভেড়ামারায় মাদকসহ যুবক গ্রেফতার,মোটরসাইকেল জব্দ‎কুষ্টিয়া: ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২০ বোতল এসকাফ (ESKuf) সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল (FAIRDYL)। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

‎(২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের একটি বিশেষ দল কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রাসেল আলী (২১)। সে স্থানীয় মোঃ নাজমুল হকের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম কাজীহাটা গ্রামে রাসেল আলীর বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের মাচার ভেতর লুকিয়ে রাখা ২০ বোতল এসকাফ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

‎ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:৪২   ১০০ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি
● কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর
● সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার
● কুষ্টিয়ায় গৃহবধূর মুখে হারপিক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী-শাশুড়ির বিরুদ্ধে
● মহানবমীতে ভেড়ামারার মাতৃমন্দিরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী



আর্কাইভ