ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


ভেড়ামারায় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎কুষ্টিয়া: ভেড়ামারায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: লিটন হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎২০ জুলাই (সোমবার) রাত ১১:৪৫ মিনিটে ভেড়ামারা পৌরসভার দক্ষিণ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত লিটন হোসেন ওই এলাকার মো: ইয়াদ আলীর ছেলে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। সোমবার রাত আনুমানিক ১১:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রেলগেট এলাকায় লিটনের বসতবাড়ির পাশে একটি তাল গাছের নিচে অভিযান চালানো হয়। এ সময় লিটনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২০, তারিখ: ২০/০৭/২০২৬)। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৩০   ৯ বার পঠিত  |