ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নদীপাড়ের মানুষদের রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর:সেলিম রেজা হাবিব এমপি

নদীপাড়ের মানুষদের রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর:সেলিম রেজা হাবিব এমপি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


 নদীপাড়ের মানুষদের রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর:সেলিম রেজা হাবিব এমপি

পাবনা: দুই নির্বাচনী এলাকার নদীর তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শন পাবনা- ( সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে.এম সেলিম রেজা হাবিব । এসময় বেড়া উপজেলার পুরানভারেঙ্গা ইউনিয়নের কল্যাণপুরসহ উপজেলার নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় সংসদ সদস্য স্থানীয় ভাঙনকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন,এই ভয়াবহ ভাঙন থেকে নদীপাড়ের মানুষদের রক্ষা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বদ্ধপরিকর।

আপদকালীন ব্যবস্থা হিসেবে দ্রুততম সময়ে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হবে এবং বর্ষা মৌসুম শেষে নদী ভাঙনের স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান এমপি সেলিম রেজা হাবিব। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন কালে এ সময় বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী রাজু আহমেদ, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা কে এম মনেজল হোসেন ও আব্দুর রউফ মন্টুসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:২৯   ৫৭ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত



আর্কাইভ